1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে রামুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা ছেলেসহ ৩ জনের মৃত্যু  আহত ৯ - দৈনিক আমার সময়

কক্সবাজারে রামুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা ছেলেসহ ৩ জনের মৃত্যু  আহত ৯

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
    প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায বাবা ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে, আহত ৯।
আজ সোমবার সকালে রামু  রশিদনগর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ এবং রামু রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমঝিম বড়ুয়া (২৩)।
জানা যায় নিহত রিমঝিম বড়ুয়ার ৬ জুলাই বিয়ের দিনক্ষণ ধার্য ছিল। সে  উপলক্ষে বিয়ের বাজার করার উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। কিন্তু বিয়ের আগ মূহূর্তে সড়ক দূর্ঘটনায় তাকে যেতে হলো অন্তিম যাত্রায়।
 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার স্বজনরা আবেগঘন স্ট্যাটার্স দিয়ে লিখেন,রক্তে লাল হয়ে হাসপাতালের মর্গে যেতো হলো তাকে,লাল শাড়িত তোকে দেখা হলোনা, ওপারে ভালো থাকিস বোন।
স্থানীয়রা জানান  চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারনে এই দূর্ঘটনা  ঘটে। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুহাম্মদ শের আলী পিপিএম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেন দৈনন্দিন দুর্ঘটনা বেড়েই চলছে। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেইন উন্নতি  করা হোক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘সড়ক দুর্ঘটনা’ নিত্যনৈমত্তিক ব্যাপার। রশিদনগর ইউনিয়নের পানিরছড়া থেকে জোয়ারিয়ানালা পর্যন্ত মাত্র (১.৫) দেড় কিলোমিটার সড়কের মধ্যে বারবার  সড়ক দুর্ঘটনা ঘটেছে! তবু চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়ক ৬লেইনে উন্নিত করা হচ্ছে না। আর কত দুর্ঘটনা ঘটলে ৬লেইন করা হবে পর্যটন শহর কক্সবাজারের মহাসড়ক?
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করার দাবিতে সোচ্চার হয়েছেন রামু ও কক্সবাজারের সাধারণ মানুষ। এই দাবিকে ঘিরে গত ১৮মে/২৫ রবিবার রামুর বাইপাস চত্বরে আয়োজিত হয় এক বিশাল মানববন্ধন কর্মসূচি। দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ৪০টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করা এখন সময়ের দাবি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে,  এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com