কক্সবাজারে যোগদান করলে তিনি হবেন কক্সবাজারের ২৬তম জেলা প্রশাসক। তিনি বর্তমানে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান এর একান্ত সচিব পদে দায়িত্ব পালন করছেন। এর আগে মো: আ: মান্নান ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা।
কক্সবাজারের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনকে গত ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা প্রশাসকের পদ থেকে বদলী করে জাতীয় বেতন কমিশনের যুগ্ম সচিব হিসাবে দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরি অর্থ বিভাগে পদায়ন করা হয়। তিনি গত ২০ মার্চ সরকারের উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৪তম ব্যাচের একজন কর্মকর্তা। কক্সবাজারের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন ২০২৪ সালের ১২ আগস্ট কক্সবাজারে যোগদান করেছিলেন। কক্সবাজারের ২৫তম জেলা প্রশাসক হিসাবে তিনি এক বছর ১০ দিন দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে রোববার থেকে দায়িত্ব পালনরত নিজাম উদ্দিন আহমেদ বিসিএস (প্রশাসন) ৩৩ তম ব্যাচের একজন সদস্য। তিনি ২০১৪ সালে সরকারি চাকুরীতে যোগ দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার, কক্সবাজারের উখিয়া ও নোয়াখালী সদরের ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইংল্যান্ডের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে দেশে ফেরার পর কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক পদে ২০২৪ সালের ৯ জুন যোগ দেন। নিজাম উদ্দিন আহমেদ আগে থেকে কক্সবাজার জেলা প্রশাসনের একসাথে তিনটি গুরুত্বপূর্ণ পদ যথাক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া, কক্সবাজার পৌরসভার প্রশাসক হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। এখন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হওয়ায় একসাথে ৫টি পদের দায়িত্ব পালন করবেন নিজাম উদ্দিন আহমেদ।
এদিকে, নিজাম উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে তাঁর দায়িত্ব পালনে মহান আল্লাহর অসীম রহমত এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন।











Leave a Reply