1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে পূজায় নিরাপত্তা দিবে র্যাবের ডগস্কোয়াড, থাকছে ড্রোন ও চিকিৎসা ক্যাম্প - দৈনিক আমার সময়

কক্সবাজারে পূজায় নিরাপত্তা দিবে র্যাবের ডগস্কোয়াড, থাকছে ড্রোন ও চিকিৎসা ক্যাম্প

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারে মন্ডপে মন্ডপে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার বিশেষ নজরদারি চালাচ্ছে র্যাব সদস্যরা। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি ও চিকিৎসা ক্যাম্প। গতকাল বিকেলে শহরের একটি পূজা মন্ডপ পরিদর্শনকালে র্যাব–১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ অধিনায়ক  স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তৌহিদুল মবিন খান জানান, ’পূজার সময় যে কোনো ধরনের অরাজকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পূজামণ্ডপের আশপাশের ভিড় নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা। এছাড়া পূণ্যার্থিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের পক্ষ থেকে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে বলে জানান তিনি।’এ দিকে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণি পয়েন্টে। প্রতিবছরের মতো এবছরও লাখো পূণ্যার্থী ও পর্যটকের উপস্থিতিতে এ অনুষ্ঠান পালিত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com