1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে দুই ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু - দৈনিক আমার সময়

কক্সবাজারে দুই ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

কক্সবাজারের উখিয়ায় ‘ডাকাত দলের সদস্যদের’ গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল (৪৫)। আহত ব্যক্তি তার ভাই মোহাম্মদ হাসান (৩৫)। গত সোমবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, রাত ৯টার দিকে একদল ডাকাত ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যমান জিনিসপত্র নিয়ে যায়। এতে বাধা দিলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে দুই ভাই নুরুল আমিন ও মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন মারা যান। এ ঘটনায় আহত মোহাম্মদ হাসান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি ডাকাতি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com