1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে তারুণ্যের সমাবেশে  সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: লুৎফুর রহমান কাজল - দৈনিক আমার সময়

কক্সবাজারে তারুণ্যের সমাবেশে  সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: লুৎফুর রহমান কাজল

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
৩১ দফা কর্মসূচীর ভিত্তিতে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে সম্প্রীতির বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ মন্তব্য করে দলটির কেন্দ্রিয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন, “ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সম্প্রদায়, ধনী-গরীব ও সব পেশাজীবির সকলের সমমর্যাদা-আত্মমর্যাদার ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবেন। “
রবিবার বিকালে কক্সবাজার  পৌরশহরে পাবলিক লাইব্রেরী ও ইনস্টিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় ধানের শীষ’ শীর্ষক তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার শহর, সদর, রামু ও ঈদগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে লুৎফুর রহমান কাজল বলেন, “ ৩১ দফা কর্মসূচীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা- সবার আগে বাংলাদেশ, সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর হিংসাত্মক রাজনীতি এদেশে কেউ চায় না। সম্প্রীতির বার্তা নিয়ে তরুণ প্রজন্মকে বৈষম্যহীন ও উন্নয়নশীল জনতার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। “
এসময় আগামী সংসদ নির্বাচনে দেশের সাধারণ জনতার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদত হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত
তারুণ্যের সমাবেশ কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ বিএনপি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারুণ্যের সমাবেশে কক্সবাজার সদর রামু ঈদগাও এলাকার বিভিন্ন এলাকা থেকে হাজারো ছাত্র-তরুণ বর্ণাঢ্য মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com