কক্সবাজারে চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। নতুন করে চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে। যারা চাঁদাজিতে জড়িত রয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তারা যারাই হোক চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। ১০ আগষ্ট রবিবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এমন হুশিয়ার দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি আরো বলেন, কক্সবাজার হচ্ছে চ্যালেঞ্জিং এবং বৈচিত্র্যময় জেলা। এমন একটি জেলায় আইন শৃঙ্খলা রক্ষা কঠিন হলেও সবার আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে রয়েছে। সী সেইফ লাইফ গার্ডের কার্যক্রম বন্ধ যাতে না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় কক্সবাজারে অস্ত্র উদ্ধারে ভালোই সফলতা রয়েছে । পৌরসভার টমটমের লাইসেন্সের সাথে জেলা প্রশাসনের কোন সম্পর্ক নেই। তবে সমস্যা হলে আইন শৃঙ্খলা কমিটির মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজারের শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের সবার সহযোগিতা কামনা করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন জানান, আওয়ামী সরকারের আমলে যারা অপরাধ করেছে তারা কেউ ছাড় পাবে না। সবাইকে আটক করা হবে। তবে সমস্যা হচ্ছে আটকের পরে অনেকে তদবির করে তাদের ছেড়ে দিতে এবং আটক না করার জন্য। তাদের জন্য বাধা সৃষ্টি হচ্ছে। তবে নিরহ কাউকে আটক করে হয়রানি করা হবে না।
সভায় সেনাবাহিনী, র্যাব বিজিবির প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরেরব প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি এবং
ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply