1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে অর্ধশতাধিক বিহারে প্রবারণা পূর্ণিমা উৎসবে যুদ্ধ বন্ধের আহ্বান - দৈনিক আমার সময়

কক্সবাজারে অর্ধশতাধিক বিহারে প্রবারণা পূর্ণিমা উৎসবে যুদ্ধ বন্ধের আহ্বান

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
কক্সবাজারে অর্ধশতাধিক বিহারে প্রবারণা পূর্ণিমার নানা আয়োজন, যুদ্ধ বন্ধের আহ্বান।
কক্সবাজারের বৌদ্ধ পুরাকীর্তির প্রাচীন জনপদ রামুসহ জেলার অন্তত ৩০টি বৌদ্ধ পল্লীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে শহরের অগ্গ্যমেধা বড় ক্যাং, রামুর ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় সীমা মহাবিহার, রামু মৈত্রী বিহারসহ জেলার অর্ধশতাধিক বিহারে সকাল থেকে অনুষ্ঠিত হয় বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, মহাসংঘদান ও ধর্মসভা।
সন্ধ্যায় জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। পাশাপাশি বিহারগুলোতে আয়োজন করা হবে বর্ণিল ফানুস উৎসব। এছাড়া আগামীকাল দুপুরে রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব।
জেলাজুড়ে এবারের প্রবারণা উৎসবের আয়োজনে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com