1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে অক্টোবরে নামবে আন্তর্জাতিক ফ্লাইট পর্যটন  উপদেষ্টা: শেখ বশিরউদ্দিন - দৈনিক আমার সময়

কক্সবাজারে অক্টোবরে নামবে আন্তর্জাতিক ফ্লাইট পর্যটন  উপদেষ্টা: শেখ বশিরউদ্দিন

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
অক্টোবরের মাঝামাঝিতে ‘আন্তর্জাতিক ফ্লাইট’ নামবে কক্সবাজারে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়েই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। এ লক্ষ্যে দ্রুতগতিতে নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে আসেন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সফরের শুরুতে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। পরে পর্যায়ক্রমে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের জন্য টিকিটের মূল্য সহনীয় রাখতে কাজ করা হবে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com