1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে দায় সবার ওপর পড়বে: ড. আলী রীয়াজ - দৈনিক আমার সময়

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে দায় সবার ওপর পড়বে: ড. আলী রীয়াজ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ, এর দায় সবার ওপর পড়বে। তাই ব্যর্থতার কোনও সুযোগ নেই। সবার সহযোগিতায় আমাদের সফল হতেই হবে। এই সাফল্যের মাপকাঠি হচ্ছে একটা কাঠামোগত সংস্কারে আমরা কতটুকু একমত হতে পারছি তার ওপর। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ১৪তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে একমত হওয়া গেছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে, তা নিয়ে দ্রæত সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দায়-দায়িত্ব অনুভব করা উচিত। তিনি বলেন, কমিশন কোনও আলাদা সত্ত¡া নয়। এটি রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টার অংশীদার। তাই, আমরা যদি ব্যর্থ হই, এই ব্যর্থতা কমিশনের একার নয়, আমাদের সবার। কাজেই ব্যর্থতার কোনও সুযোগ নেই। সবার সহযোগিতায় আমাদের সফল হতে হবে। আলোচনায় বিএনপি, জামায়াত, এলডিপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com