1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধ
    প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও কার্যকর বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত এস এম আল আমিন। সভাপতি এস. এম. আলামিন বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির কার্যকর প্ল্যাটফর্ম, যা মামলা জট কমিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। সভা পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন। বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রমের মাধ্যমে সহজ, সাশ্রয়ী ও দ্রুত বিচারপ্রাপ্তি সম্ভব হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের সক্রিয় ভূমিকা কার্যক্রমকে আরও গতিশীল করবে। সভায় বিভিন্ন ইউনিয়নের সচিব, গ্রাম আদালতের সদস্য ও সিভিল সোসাইটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com