1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ২৯ রোহিঙ্গা আটক - দৈনিক আমার সময়

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে ২৯ রোহিঙ্গা আটক

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ২৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের নাম পরিচয় জানার পর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
তিনি জানান, এসব রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক), অটোরিকশা ও বাসে করে কক্সবাজারের উদ্যেশে যাচ্ছিলেন। এসময় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তারা যাতে ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন সেজন্য আমরা নিয়মিত এসব অভিযান পরিচালনা করছি।
আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ব স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নিদিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com