ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারে ৭০০ কোটি টাকারও বেশি ব্যবসা হওয়ার আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ঈদের দীর্ঘ এই ছুটিতে বিপুল পর্যটক সমাগমে সমুদ্র সৈকত এখন জমজমাট, যা এই শহরে বর্ষা মৌসুমের আগেই পর্যটন নির্ভর অর্থনীতিতে ফিরিয়ে এনেছে নতুন প্রাণ। হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির তথ্যমতে, কক্সবাজারে ৫০০টিরও বেশি হোটেল-মোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউস রয়েছে। ১৯ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে ৭০ হাজারের বেশি পর্যটক কক্সবাজারে আসবেন। সব মিলিয়ে এবারের ঈদে মোট পর্যটকের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, এবার অন্তত ৭০০ কোটি টাকার ব্যবসা হতে পারে। কেবল হোটেল নয়, রেস্টুরেন্ট, দোকানপাট, বীচ অ্যাকটিভিটিজ, লোকাল ট্রান্সপোর্ট এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও জমজমাট ব্যবসা হচ্ছে বলে জানান তিনি ।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, মোবাইল ইউনিট ও লাইফগার্ড সদস্যরা । এ ছাড়া পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
Leave a Reply