1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদগাঁহ ও রামুর বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাবেক এমপি: কাজল - দৈনিক আমার সময়

ঈদগাঁহ ও রামুর বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাবেক এমপি: কাজল

দিদারুল আলম সিকদার,কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
কক্সবাজারের ঈদগাঁহ ও রামুতে দুইদিন দরে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গিয়েত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক
এমপি লুৎফর রহমান কাজল।
তার ধারাবাহিকতার অংশ হিসেবে
আজ ২৩ আগস্ট রামুর উপজেলার আওতাধীন কাউয়ারখোপ, গর্জনিয়া ও কচ্ছপিযা ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার রামু ঈদগাঁহ ৩ আসনের
সাবেক সংসদ সদস্য শিল্পপ্রতি লুৎফুর রহমান কাজল।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা সাবেক
এমপি লুৎফর রহমান কাজল এর একান্ত সহকারি দেলোয়ার হোসেন জানান,
বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে
সকাল নয়টায় বের হযে তিনি,  কাউয়াখোপ, কচ্ছপিয়া, গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট পরিদর্শন করেন এবং বন্যাদূর্গত দুই হাজারের অধিক মানুষের মাঝে  ত্রাণ বিতরণ করেন।
এর পর তিনি বন্যায় নিহত গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আমজাদ হোসেনের এর বাড়িতে গিয়ে পরিবারের- সদস্যদের সাথে কথা বলে এবং সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এসময় পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগত অর্থ প্রদান করেন।
এসময় তিনি বলেন, কক্সবাজার সদর ও ঈদগাঁহ রামুসহ বিভিন্ন অঞ্চলে এখনো অনেক মানুষ পানিবন্দী রয়েছে- বিপন্ন
পানি বন্দী এসব মানুষদেরকে প্রয়োজনীয় ত্রাণ প্রদান ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন
রাস্তা জরুরী ভিত্তিতে পুনঃ নির্মান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান।
পরিদর্শন ও ত্রাণ বিতরণ কালে লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, সহ-সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কোষাধ্যক্ষ ফরিদুল আলম, জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, কচ্ছপিযা সভাপতি সৈয়দ আলম, কাউয়ারখোপ সভাপতি এনামুল হকসহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com