1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদগাঁও উপজেলা প্রশাসন বিজয় ও বুদ্ধিজীবী দিবস পালন করবে - দৈনিক আমার সময়

ঈদগাঁও উপজেলা প্রশাসন বিজয় ও বুদ্ধিজীবী দিবস পালন করবে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঈদগাঁওতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে নিজস্ব সামর্থ্য অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এ দিবস দু’টি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, ঈদগাহ রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুশ জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নরুল আজিম, মুক্তিযোদ্ধা ডাক্তার শামসুল হুদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সহকারি উপজেলা শিক্ষক অফিসার মোঃ জহিরুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা শারমিন সুলতানা রুহি, রাজিবুল হক রিকু, তারেকুল হাসান প্রমুখ। সভায় বিজয় দিবসের দিন ঈদগাহ রাশিদ আহমদ কলেজ মাঠে বর্ণাঢ্য  কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন, ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গের সাথে সাথে সৌজন্য সাক্ষাৎ সহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি,  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com