1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইঞ্জিনিয়ার শ্যামল এর আগমন উপলক্ষে চর ইসলামপুরে লাল গালিচা সংবর্ধনা - দৈনিক আমার সময়

ইঞ্জিনিয়ার শ্যামল এর আগমন উপলক্ষে চর ইসলামপুরে লাল গালিচা সংবর্ধনা

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ৯নং চর ইসলামপুর ইউনিয়নের দত্তখলা দুলালপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক সামাজিক অনুষ্ঠান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

 

শনিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় সৌদি প্রবাসী মোঃ মোশারফ মোল্লার বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শ্যামল ভাইকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও বিএনপির কর্মী-সমর্থকগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কারী মোঃ মুজিবর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের।

এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সহ-সভাপতি এড: শফিকুল ইসলাম, এড. গোলাম সারুয়ার খোকন ভুইয়া, এবিএম মুমিনুল হক, মঈনুল হোসেন চপল, শামীম মোল্লা, মিজানুর রহমান, তৈয়মুর রহমান, জালালসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

 

সৌজন্যে ছিলেন সৌদি প্রবাসী মোঃ মোশারফ মোল্লা এবং প্রচারনায় ছিলেন মোঃ আক্তার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল ভাইয়ের দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে “একজন কর্মীবান্ধব ও সংগ্রামী নেতা” হিসেবেও আখ্যায়িত করা হয়।

অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় যুবক ও প্রবীণ নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ আয়োজনের মাধ্যমে চর ইসলামপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় হবে বলে জানান আয়োজক মোঃ মোশারফ মোল্লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com