1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আশুগঞ্জে কাভার্ড ভ্যানে ১০৪কেজি গাঁজাসহ একজন আটক - দৈনিক আমার সময়

আশুগঞ্জে কাভার্ড ভ্যানে ১০৪কেজি গাঁজাসহ একজন আটক

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান বোঝাই করে পাচারকালে ১০৪কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৫ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যানটিকে তল্লাশি করে মাদক গুলো উদ্ধার করে পুলিশ। সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দেলি উত্তর পাড়া গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে জিয়াউর রহমান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে  মাদক উদ্ধারে অভিযান করছিল পুলিশ। অভিযানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১০৪ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় আশুগঞ্জ থানার এসআই মো. কবির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটক মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com