1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমাদের কক্সবাজার'র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ - দৈনিক আমার সময়

আমাদের কক্সবাজার’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ

কাজল কান্তি দে-সদর প্রতিনিধি(কক্সবাজার)
    প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

*কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজার থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) পত্রিকার নিজস্ব কার্যালয় কলাতলী সৈকত পাড়া এলাকাস্থ মাওলানা হাছান শরীফ ম্যানশনে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্টো ও হংকং ট্যুরস এন্ড ট্রাভেলস, রিসোর্ট আইল্যান্ডিয়া ও কক্স কুটুম বাড়ির ম্যানেজিং ডিরেক্টর এবং টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লব উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন। এতে উপস্থিত অন্যান্যরা হলেন, দৈনিক কক্সবাজার সংবাদের সম্পাদক এম. আমান উল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক আপন কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ হারুনর রশিদ, বিজয় টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক কালবেলার কক্সবাজার জেলা প্রতিনিধি ওয়াহিদ রুবেল, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জহির উদ্দীন, দৈনিক জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি ওসমান গণি ইলি, আব্দুল করিম, হাছান রাজা বাপ্পী, কফিল উদ্দিন, মোহাম্মদ নুরুদ্দোজা, মিজবাহ উদ্দিন আরজু, মো: সরওয়ার জাহান, আজিজ উল্লাহ, মোঃ ফারুক শরীফ, মোঃ বজলুর রহমান, কাজল কান্তি দে, সাংবাদিকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষিরা। আমিনুল হক আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বহুল প্রচারিত, জননন্দিত ও পাঠকপ্রিয় দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকাটি ১১ বছরে পদার্পণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে দৈনিক আমাদের কক্সবাজরের পরিবারের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পর্যটন শিল্পের বিকাশ তথা সামাজিক এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি বিশ্বাস করি এই পত্রিকা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কথা বলে । কক্সবাজারের রুট লেভেলে পৌছঁতে সক্ষম হয়েছে। কথা বলেছে মাটি ও মানুষের। পর্যটন কেন্দ্রিক বিভিন্ন দালাল ও সিন্ডিকেটের চিত্র তুলে ধরে তিনি বলেন, পর্যটক গাড়ি থেকে নামা মাত্রই দালাল ও ছিনতাইকারীর খপ্পরে পড়তে হয়, হোটেল রেস্তোরায়ও এক প্রকার হয়রানির শিকার হতে হয়, বিচে গেলেও কথিত বিচ বয় নামধারী কিশোর গ্যাং সিন্ডিকেটের কবলে পড়তে হয়, গত চার মাসে

আমি কক্সবাজারের মাটির সাথে মিশে কাজ করেছি। রন্ধ্রে রন্ধ্রে আমি গিয়েছি। বিচ বয় নামধারী কিশোর গ্যাং ও ভিক্ষাবৃত্তিতে জড়িত ট্রান্সজেন্ডার বিচ থেকে বিতাড়নে সক্ষম হয়েছি। পর্যটকদের টার্গেট করে নারীদের দিয়ে জিন্মি, ছিনতাই, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ব্যাঙ্গের ছাতার মতো অবৈধ স্পা গড়ে তুলেছে। এসবের পেছনে একটা বড় সিন্ডিকেট রয়েছে অনেকে পর্যটক সেজে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া নেয়। পরে তারা অপরাধ জগতে পা রাখে। পর্যটকদের সাথে ব্লাকমেইল করা শুরু করে। এসব অপরাধীদের ত্রাস এখন কক্সবাজার রিজিয়নের টুরিস্ট পুলিশ। পর্যটনের উন্নয়নে সবার পজিটিভ মানসিকতা লালন করা উচিত। পর্যটনের ক্ষতি মানে সবার ক্ষতি। পর্যটন এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না। কক্সবাজার পর্যটনে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলার কারণে কক্সবাজারে পর্যটক বেড়েছে। করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের যে ধ্বস আশা করি এখন তারা পুষিয়ে নিতে সক্ষম হবে। যেকোনে চ্যালেঞ্চ মোকাবেলা করার ক্ষমতা কক্সবাজার টুরিস্ট পুলিশ রাখে। দৈনিক আমাদের কক্সবাজারও এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের দূরদর্শী, দৃঢ়চেতা ও বলিষ্ঠ নেতৃত্বে ইতোমধ্যে পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পত্রিকাটি আগামী প্রজন্মের কাছে সঠিক তথ্য তুলে ধরবে-এমন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, দৈনিক আমাদের কক্সবাজার অতীতের মতো আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে। আমি দৈনিক আমাদের কক্সবাজার

পত্রিকার সফলতা কামনা করি এবং পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নুরুল কবির পাশা পল্লব বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সংবাদপত্র সমাজের দর্পন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি দেশকে অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এমন কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করা উচিত নয়, যাতে সমাজের কিংবা রাষ্ট্রের ক্ষতির

কারণ হতে পারে। পর্যটন শহর কক্সবাজার জেলার জেলার মানুষের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকা। এই সফলতার মূল কারিগর হলো মফস্বলে কর্মরত সাংবাদকর্মীরা। তিনি বলেন, কোন ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নে দৈনিক আমাদের কক্সবাজার ভুমিকা রাখেনা । তাই সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূল্যবোধ সমুন্নত রাখতে সক্ষম হয়েছে এই পত্রিকা । একজন সাংবাদিককে গণমানুষের সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। এখন তথ্য ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার চর্চা করতে হবে। অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্টো বলেন, এখন প্রযুক্তি অনেক সহজ। পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। তিনি বলেন, মানুষের সেবার মাধ্যমে পত্রিকা কে প্রচার ও প্রসার করে এগিয়ে নিতে হবে। এ পত্রিকার মাধ্যমে সমাজের মানুষ কোন ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। সভাপতির বক্তব্যে দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com