1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমরাও একদিন প্রবীণ হবো’ প্রবীণদের প্রতি শ্রদ্ধার আহ্বান ডিসি মুফিদুল আলমের - দৈনিক আমার সময়

আমরাও একদিন প্রবীণ হবো’ প্রবীণদের প্রতি শ্রদ্ধার আহ্বান ডিসি মুফিদুল আলমের

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”— এই প্রতিপাদ্যে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নগরীর বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. এ.এইচ.এম খালেকুজ্জামান, এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক এম. এ. কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন—“পরিবারের প্রবীণদের ভূমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরে পৃথিবীতে এসেছি। তাই প্রবীণরা যেন পরিবারের অবহেলার পাত্র না হন, সেদিকে সবার দৃষ্টি রাখা জরুরি। তাঁদের জীবনের অভিজ্ঞতা ও অবদান সমাজের অমূল্য সম্পদ। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল হওয়া প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে প্রবীণদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ এবং সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জি.এম আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহ।অনুষ্ঠানে “প্রবীণ সেবা মমতাময়ী” (অসুস্থ শাশুড়ির সেবাযত্নের স্বীকৃতিস্বরূপ) সম্মাননা স্মারক প্রদান করা হয় শৈলি মনিরা ও মোঃ শামীমকে। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রবীণ নাগরিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com