1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আনোয়ারা ও দুবাইয়ে একযোগে মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক আমার সময়

আনোয়ারা ও দুবাইয়ে একযোগে মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একযোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার রাতে আনোয়ারার মালঘর বাজারের আবদুল করিম চৌধুরী সড়কস্থ নুরুন্নবী মার্কেটের প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালঘর আহমদীয়া তৈয়বীয়া সুন্নিয়া আলিয়া দাখিল মাদ্রাসার অধ্যাপক হাফেজ মুহাম্মদ আনোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল, আনোয়ারা সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ জাবেদুল ইসলাম, আস্থার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শেখ আব্দুল্লাহ, এ.সি.এস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাবিল চৌধুরী এবং উত্তর বরুমছড়া সানরাইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব। এছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর আলী, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিন সুমনসহ অসংখ্য সদস্য অংশগ্রহণ করেন।
অন্যদিকে, একই দিন রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আল আইনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় বর্ণাঢ্য আয়োজনে। এসময় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন এবং চুন্নপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সদস্য মোহাম্মদ সোহেল, মোরশেদুল আলম, ওসমান গনিসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তারা ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে দেশ-বিদেশের সকল প্রবাসী সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com