1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ রোহিঙ্গা আটক - দৈনিক আমার সময়

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ৩১ রোহিঙ্গা আটক

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত দুধকুমরা এলাকার টানেল সার্ভিস এরিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা আর্মি ক্যাম্প (৩৮ এডি রেজিমেন্ট) এর পেট্রোল টিম, ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৪ জন প্রাপ্তবয়স্কসহ ৩১ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃতদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও একাধিক অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
জানা গেছে, তারা দুই দিন আগে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা গ্রহণ করে ওই দালাল তাদের নৌকাযোগে আনোয়ারায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল।
আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী উর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com