1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আনোয়ারায় কেঁয়াগড় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত - দৈনিক আমার সময়

আনোয়ারায় কেঁয়াগড় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

আনোয়ারা (চট্টগ্রাম)
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেন্দ্রীয় কেঁয়াগড় সার্বজনীন বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী ভক্ত-শ্রদ্ধালুদের অংশগ্রহণে এই দানোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. উপানন্দ মহাথের সভাপতিত্ব করেন এবং অমল বড়ুয়া সঞ্চালনা করেন।
উৎসবের উদ্বোধন করেন কেঁয়াগড় কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যকীর্ত মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন কর্ত্তালা সার্বজনীন ধাতুচৈত্য লক্ষী বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপ্রিয় মহাথের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবলী সংসদের সচিব সবুজ বড়ুয়া এবং স্বাগত বক্তব্য রাখেন উদযাপনী পরিষদের সভাপতি অমিরন বড়ুয়া মিলন।
এই দানময় অনুষ্ঠানে চকরিয়া উপজেলার মতিসেন বড়ুয়া দান হস্ত প্রসারিত করেন।
ভক্ত-শ্রদ্ধালুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ভিক্ষু সংঘের নিকট কঠিন চীবর দান, ধর্মদেশনা, প্রার্থনা ও সংঘদান।
আনোয়ারাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী এই দানোৎসবে অংশগ্রহণ করেন।
বৌদ্ধ ধর্মমতে, কঠিন চীবর দান হলো সর্বোচ্চ পুণ্যময় দানগুলোর একটি। প্রতিবছর আশ্বিন-কার্তিক মাসে ভক্তি ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে এ দানোৎসব পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com