আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় বেøড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামে এক আসামি। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় আদালতের পাশেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মো. সালাউদ্দিন বলেন, তার শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে, যেহেতু এটা একটা পুলিশ কেইস। মুন্নার বাবা বাবা আব্দুল আলী বলেন, কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। গতকাল বুধবার জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়িয়ে বেøড দিয়ে গলায় পোচ দিয়েছে। তার শ্বশুর তার বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেছে বলে জানান মুন্নার বাবা।
Leave a Reply