1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আগামী পাঁচ দিনেও বৃষ্টি থামার সম্ভাবনা নেই - দৈনিক আমার সময়

আগামী পাঁচ দিনেও বৃষ্টি থামার সম্ভাবনা নেই

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে প্রায় দুই দিন ধরে। আগামী পাঁচ দিন ধরেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলেও আবহওয়ার অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।আজ বুধবার (৯ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের আজ সকাল ৯টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পাশাপাশি, এই চার বিভাগসহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুরের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৩৯৯ মিলিমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com