1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আগামী দুই বছর পর নতুন বরিশাল দেখবেন-পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক আমার সময়

আগামী দুই বছর পর নতুন বরিশাল দেখবেন-পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন আমরা বড় নেতা হয়ে গেছি, এ কথা কেউই ভাববেন না। আমরা কেউই নেতা নই, আমরা সবাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আমাদের নেতা শেখ হাসিনা। আর কেউ নেতা না। এই বরিশালকে আপনারা চোখ ভরে দেখে নিন। আগামী দুই বছর পর এই বরিশালকে নতুন বরিশাল হিসেবে দেখবেন। এই বরিশাল হবে আগামীর রোল মডেল। দুই বছর শুধু ধৈর্য ধরে আমাকে কাজ করতে দিন। ২০ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন। এ সময় হাজারো নেতাকর্মীদের মিলন মেলা তৈরি হয়। উৎসব আমেজে জেলা-উপজেলার নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় সম্বর্ধনা স্থান। বিকেল ৩টা থেকেই দলে দলে মিছিল আসতে শুরু করে। নগরীর ৩০টি ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান ও আ’লীগের নেতাকর্মীদের উপচে পড়া ভিরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিল ধারনের জায়গা ছিলোনা। প্রধান অতিথি ও সভাপতি আসার আগেই পরিপূর্ণ সব চেয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী লুনা আব্দুল্লাহ, আ’লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. বলরাম পোদ্দারসহ আরো অনেকে। সভাপতির বক্তব্যে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ তাকে ৮০০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এবং জাহিদ ফারুক দুজনে মিলে এই বরিশালকে বদলে দেব। আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আমরা নগরীতে, এই বরিশালে কোনো হানাহানি চাইনা। আমরা একটি শান্তিপ্রিয় বরিশাল নগরী দেশবাসীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com