বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তাদের হুশিয়ারী করে বলে দিতে চাই, আওয়ামী স্টাইলে আর কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। শুক্রবার বিকেলে নাটোরের বনপাড়ায় পিআর পদ্ধতিতে সহ ৫ দফা দাবীতে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী স্টাইলে নির্বাচনের জন্য জুলাই আন্দোলনে এতো মানুষ জীবন দেয়নি। যারা অবৈধভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, জুলাই বিপ্লব একক কোন দলের জন্য হয়নি। তাই নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। সে সাথে পিআরের মাধ্য নির্বাচন, জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে।
বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, সেক্রেটারী সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
Leave a Reply