চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি’র নৈরাজ্য, অপ-রাজনৈতি বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
রবিবার (৩০ জুলাই) ২৩ইং বিকাল ৪ টায় বিএনপির নৈরাজ্য,অপ-রাজনৈতি’র বিরুদ্ধে ছোট কুমিরা মুক্তি যোদ্ধ সৃতি-স্তম্ভের সামনে বিক্ষোভ মিছিল করেন কুমিরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এছাড়াও সীতাকুণ্ডে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরীর সভাপতিতে বিক্ষোভ মিছিলে অংশ নেন,কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন( সও),ইউপি সদস্য সালাউদ্দিন, ইউপি সদস্য হারুন,ইউপি সদস্য ইউসুফ শামীম, ইউপি সদস্য আলাউদ্দিন, ইউপি সদস্য খোরশেদ আলম, মোহাম্মদ আলী, কুমিরা ইউনিয়ন তাঁতি লিগের সাধারণ সম্পাদক তাহের,যুবলীগের কুমিরা ইউনিয়ন সভাপতি রাজু,ইমন, প্রমূখ।
চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী বলেন, সারা দেশে বিনপি যেভাবে জ্বালাও পুড়াও, নৈরাজ্য ও অপ-রাজনৈতি করছে তা কোন দিন দেশের জনগণ মেনে নিবে না। তাদেরকে বলে দিতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তৈরি করার জন্য জননেত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। যারা এই সোনার বাংলাকে নষ্ট করতে চাচ্ছে , জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো।
Leave a Reply