1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা কমিটি অনুমোদন - দৈনিক আমার সময়

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা কমিটি অনুমোদন

আব্দুল্লাহ আল লোমান ,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
 জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ইসলামপুর উপজেলার কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এই সংস্থাটি আন্তর্জাতিক ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত।
৩ ডিসেম্বর বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমুন নাহার এক পত্রে স্বাক্ষরিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা কমিটির অনুমোদনে মোঃ কোরবান আলী সভাপতি ও হাফিজ লিটনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়।
এসময় নির্বাহী পরিচালক নাজমুন নাহার, প্রধান উপদেষ্টা সুমন সরকার, কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী মজিবুর রহমান, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কোরবান আলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com