1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অসহায় মানুষের ভরসা ‘মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন’ ষষ্ঠ বর্ষে পদার্পণ - দৈনিক আমার সময়

অসহায় মানুষের ভরসা ‘মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন’ ষষ্ঠ বর্ষে পদার্পণ

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে মানবিক হাত বাড়িয়ে দেওয়া সামাজিক সংগঠন ‘মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন’ পাঁচ বছরের সফল কার্যক্রম শেষে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে।
২০২০ সালের ১ অক্টোবর প্রবাসী ও স্থানীয় কয়েকজন মানবিককর্মীর উদ্যোগে যাত্রা শুরু হয় সংগঠনটির। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, বিয়ের খরচে সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ বিতরণ, রমজানে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার প্রদানের মতো কার্যক্রম চালিয়ে আসছে।
স্থানীয়রা জানান, করোনাকালীন সময়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়ে আলোচনায় আসে ফাউন্ডেশনটি। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময়ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মানবিক ভূমিকা রেখেছে সংগঠনটি।
বর্তমানে প্রবাসীদের অর্থায়ন ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষা সহায়তা এবং কর্মসংস্থানমুখী প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুসাইন বলেন, গত পাঁচ বছরে আমরা ১৮৯টি প্রকল্প বাস্তবায়ন করেছি। যারা পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com